× Banner
সর্বশেষ
পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পররাষ্ট্র মন্ত্রীকে লেখা বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঈদে ফিটনেসবিহীন কোনো বাস সড়কে নামতে দেয়া হবে না – ডিএমপি কমিশনার ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর – আইজিপি শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

বিশ্বের প্রথম হানোইয়েতে সোনায় মোড়া হোটেল

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ জুলাই, ২০২০

ভিয়েতনামের রাজধানী হানোইয়েতে তৈরি হল বিশ্বের প্রথম সোনায় মোড়া হোটেল (World’s First Gold Plated Hotel)। সোনায় (gold) মোড়া গোটা হোটেল, সোনার তৈরি সুইমিং পুল, সোনার তৈরি কমোডসহ সবকিছুই সোনার তৈরি।

করোনার আবহে মানুষ যখন ভ্রমণ শব্দের অর্থই ভুলতে বসেছিল, তখন অন্যদিকে ২০০৯ সাল থেকে নির্মাণ কার্য শুরু করে এই ২০২০ তেই সকলের জন্য উন্মুক্ত হল বিশ্বের প্রথম সোনায় মোড়া হোটেল। পাঁচতারা থুড়ি ছয়তারা বললেও ভুল হবে না, ‘ডলস হানোই গোল্ডেন লেক’ (Dolce Hanoi Golden Lake) হোটেলের পুরোটাই সোনায় বাঁধানো। আশা রাখা যাচ্ছে চলতি বছরেই খুলে যাবে সাধারণের জন্য।

কত খরচ পড়ল এই হোটেল নির্মাণে?
২০০ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মূল্যে প্রায় ১৫০০ কোটি টাকা। ২৪ ক্যারেটের সোনা দিয়েই সম্পূর্ণটা তৈরি করা হয়েছে। হোটেলের অন্দরে এবং বাইরেও ৫০০০ বর্গমিটারের সোনার পাতে মোড়া সেরামিক টাইলস দিয়ে তৈরি করা হয়েছে। ২৫ তলা বিশিষ্ট এই হোটেলের একেবারে টপে রয়েছে ইমিউনিটি পুল।

সোনায় মোড়া কি কি রয়েছে?
হোটেলের ঘর থেকে শুরু করে বাথরুম, পুল, বাথটব, দরজা সবকিছুই রয়েছে সোনার তৈরি। এমনকি খাবার পরিবেশন থেকে শুরু করে সর্বোপরি চায়ের কাপ প্লেটও থাকছে সোনার। পাশাপাশি সমস্ত আসবাবপত্রই থাকছে সোনার।সোনায় মোড়া হোটেল

এক রাতে কত খরচা পড়বে?
উচ্চবিত্ত ধনী পরিবারের পাশাপাশি যাতে এই হোটেলে সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে এই হোটেল ভাড়া রাখা হয়েছে একেবারেই সাধারণ মানের। হোটেলে রুম ভাড়া শুরু হচ্ছে সর্বনিম্ন ২৫০ মার্কিন ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে প্রায় ১৯ হাজার টাকা। তবে আপনি যদি কোন অ্যাপার্টমেন্ট ভাড়া করতে চান, সেক্ষেত্রে ৬৫০০ মার্কিন ডলার খরচা পড়বে। অর্থাৎ ভারতের মুদ্রায় প্রায় প্রায় ৫ লক্ষ টাকা।

হানোইয়েতে এই নতুন পর্যটন ক্ষেত্রে নির্মানে পূর্বের তুলনায় আরও ব্যাপকহারে বাড়বে পর্যটকের সংখ্যাও। হোটেলের নির্মাতা সংস্থা হোয়া বিন গ্রুপের চেয়ারম্যান এনগ্যুয়েন হু ডুয়োং জানিয়েছেন, ‘আমাদের গ্রুপেরই একটি ফ্যাক্টরিতে খুব সস্তায় সোনার জিনিস বানানো যায়। সেখান থেকেই এই হোটেলের নির্মান কার্যের প্রয়োজনীয় সামগ্রী নেওয়া হয়েছে। যে কারণে অনেক কম খরচায় পর্যটকরা এখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন।’


এ ক্যটাগরির আরো খবর..