সোনাডাংগা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত

খুলনা প্রতিনিধিঃ খুলনার সোনাডাংগা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আসিফ আলম খান অভি (২১) সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।

গতকাল বুধবার আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় তার নানা বাড়ি সোনাডাংগা ১ নং বয়রা ক্রস রোড সংলগ্ন খাঁ বাড়ি মোড়ে অবস্থানকালে একদল সন্ত্রাসী তাকে অতর্কিত হামলা করে দেশি অস্ত্রের মাধ্যমে উপুর্যপুরি কুপিয়ে জখম করে । এতে তার হাতে এবং মাথায় গুরুতর জখম হয় ।

স্থানীয় লোকজনের ভাষ্য মতে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে ।  এ প্রতিবেদন লেখার সময় সোনাডাংগা থানায় মামলার প্রস্তুতি চলছিল ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।