× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

সোনাক্ষী র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: আকিরা সোনাক্ষী সিনহার পরবর্তী সিনেমা। এতে কলেজে র‌্যাযাগিংয়ের একটি দৃশ্য রয়েছে। সিনেমার মতো বাস্তবেও নাকি র‌্যাগিংয়ের কবলে পড়েছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘আকিরা সিনেমার গল্পে র‌্যাগিংয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমার তখন শ্রীমতি নাথিবাঈ দামাদর ঠাকরেসে উইমেনস কলেজের র‌্যাগিংয়ের কথা মনে হচ্ছিল। আমাকে এর কবলে পড়তে হয়েছিল। এটি ছিল একটি মহিলা কলেজ।  অবশ্য এটি বন্ধু তৈরির অন্যতম একটি পথও।’

তিনি আরো বলেন, ‘যারা আমাকে র‌্যাগ করেছিল এবং জুনিয়র যাদের আমি র‌্যাগ করেছিলাম এখনো তারা আমার ভালো বন্ধু। আমি মনে করি এটি সবসময় উপভোগ্য হওয়া উচিৎ এবং এটি যেন কোনো ছাত্র এবং শিশুর প্রতি মানসিক আঘাতের কারণ না হয়, সেদিকটাই খেয়াল রাখতে হবে।’

আকিরা সিনেমাটি পরিচালনা করছেন এ.আর. মুরুগাদোস। সিনেমাটিতে সোনাক্ষী ছাড়াও রয়েছেন অনুরাগ কাশ্যপ এবং কঙ্কনা সেন শর্মা। আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..