× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি

সোনাইমুড়ীতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
সোনাইমুড়ীতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি সুপারী বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম আনোয়ার হোসেন লেদা (২৮) সে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নয়ারাজারামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

শনিবার (১২ মার্চ) বিকেলের দিকে উপজোর নয়ারাজামপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, লেদা দুপুরে খাবার শেষে বাড়ি থেকে বের হন। দুপুর ৩ টার দিকে একই বাড়ির সোহেল তার লাশ বাড়ির পাশে সুপারী বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করে। খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..