× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়নপত্র জমা

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

বুধবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী, মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, সংসদ উপনেতার দৌহিত্র সাবাব আকবর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, খোরশেদ খান, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..