× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

সেরা সাস্ট টুইংকেলস নারীদের প্রোগ্রামিং প্রতিযোগিতায়

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নারীদের প্রোগ্রামিং প্রতিযোগিতার সমাপনী পর্ব শনিবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সোবহানবাগ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০১৫ (এনজিপিসি)’ শিরোনামের প্রতিযোগিতা।

এবারের প্রতিযোগিতায় মোট ৬টি সমস্যার মধ্যে ৪টির সমাধান করে প্রথম হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট টুইংকেলস।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দল কিউট স্পার্কলেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ডিইউ টিম ১।

এছাড়াও চতুর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি দল ডিইউ-টিম২, পঞ্চম হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ভার্গো, ষষ্ঠ হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএসইউ ন্যাক্রাস, সপ্তম হয়েছে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমআইএসটি ড্রিমারস, অষ্টম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউ লিটিল বার্ডস, নবম হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ পাওয়ারপুফগার্লস এবং দশম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ টিম৩ দল।

এনজিপিসি ২০১৫ এর বিজয়ীদের হাতে প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এ সময় পলক বলেন, প্রোগ্রামিংয়ে নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। যেভাবে তথ্যপ্রযুক্তি খাতে মেধার চাহিদা বাড়ছে তাতে ভবিষ্যৎ নির্ভর করছে প্রোগ্রামিংয়ের উপর।

তিনি আরও বলেন, বিশ্বে আইটি সেক্টরে এখন নারীদের অংশগ্রহণ যেমন বেশি, তেমনি তাদের আয়ও বেশি। পুরুষের তুলনায় এখন নারীরা এই খাতে ঘণ্টায় বেশি আয় করছেন বলেও জানান তিনি।

এনজিপিসি’র আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) চ্যাম্পিয়ন হওয়া দলকে ১৫ হাজার টাকা, প্রথম রানারআপকে ১০ হাজার এবং দ্বিতীয় রানারআপকে ৫ হাজার টাকা পুরস্কার দেয়।

এছাড়াও গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা, প্রথম রানারআপকে ১০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপকে ৫ হাজার টাকার পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক লাফিফা জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহসহ আরও অনেকে।

বিডিওএসএনের এই আয়োজনের সাথে সহযোগী হিসেবে ছিলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এছাড়াও সহযোগিতা করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কোডমার্শাল, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ, গুগল ডেভেলপার গ্রুপ বাংলা, গুগল উইমেন টেকমেকার্স ও দ্বিমিক কম্পিউটিং স্কুল এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিলো কিশোর আলো।

এছাড়া এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে ছিলো ইজিপেওয়ে, দোহাটেক, বর্ণ, ডাইনামিক সলিউশন্স ইনোভেটর, শিওরক্যাশ ও রকমারি ডটকম।


এ ক্যটাগরির আরো খবর..