× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

ডেস্ক

সেরা তথ্য চিত্রের জন্য অস্কার জিতলো ‘নাভালনি’

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩
oskar

কারাগারে বন্দি রাশিয়ার ভিন্নমতাবলম্বী আলেক্সি নাভালনির বিষক্রিয়ার পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা চলচ্চিত্র ‘নাভালনি’ সেরা তথ্য চিত্রের জন্য অস্কার জিতেছে।

কানাডিয়ান পরিচালক ড্যানিয়েল রোহারের এ চলচ্চিত্রকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একেবারে কট্টর প্রতিপক্ষ নাভালনির রাজনৈতিক উত্থান হিসেবে দেখা হয়। ২০২০ সালে সাইবেরিয়া সফরকালে তার শরীরে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগ করা হয় এবং পরবর্তীকালে তদন্ত করে এ তথ্য পাওয়া যায়।

পুরস্কার হিসেবে স্বর্ণের মূতি গ্রহণ করার সময় রোহার দর্শকদের উদ্দেশে বলেন, এই পুরস্কারের সাথে সরাসরি সম্পৃক্ত ‘একজন ব্যক্তি আছেন যিনি আজ এখানে আমাদের সাথে উপস্থিত থাকতে পারেননি। আর তিনি হলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি। তিনি বর্তমানে নির্জন কারাগারে রয়েছেন। এক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে চাই যে, আমরা তার কথাগুলো সঠিকভাবে তুলে এনেছি।’

তিনি আরো বলেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অন্যায়ভাবে আগ্রাসন চালাচ্ছেন। ৪৬ বছর বয়সী নাভালনি তাকে বিষ প্রয়োগের পেছনে হাত থাকায় পুতিনকে দায়ী করেন। তিনি একটি অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত দুই বছর ধরে মস্কোর বাইরে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারে বন্দি রয়েছেন।

ইউলিয়া নাভালনায়া বলেন, ‘আমার স্বামী শুধুমাত্র সত্য কথা বলার জন্য কারাগারে আছেন। আমার স্বামী শুধু গণতন্ত্র রক্ষার জন্য কারাগারে রয়েছেন।’ ২০২২ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া এ ছবি একটি ‘বাফটা’ জিতেছে। এটি ‘অল দ্যাট ব্রেদস’, ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্যা ব্লাডশেড’, ‘ফায়ার অব লাভ’, এবং ‘এ হাউস মেড অব স্পিøন্টার’ সেরা।


এ ক্যটাগরির আরো খবর..