× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেক্স

সেভেরোদনেৎস্ক থেকে পিছু হটছে ইউক্রেনের সেনাবাহিনী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
সেভেরোদনেৎস্ক থেকে পিছু হটছে ইউক্রেনের সেনাবাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে রাশিয়ার সেনাবাহিনীর প্রবল বোমাবর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা এখন সেভেরোদনেৎস্কের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র।

স্থানীয় সময় বুধবার সেভেরোদনেৎস্কের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেভেরোদনেৎস্কের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, কিছুদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী সেভেরোদনেৎস্কে রুশ সেনাবাহিনীকে রুখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিল। তারা শহরটির প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল।

পরে রুশ সেনা ও বিমানবাহিনী ওই এলাকায় প্রবল বোমাবর্ষণ শুরু করলে সেসব এলাকা আর দখলে রাখতে পারেনি।

সেরহি গাইদাই বলেন, ‘আমাদের সেনাবাহিনী এখন কেবল শহরের উপকণ্ঠের ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে লড়াই এখনো চলছে, আমাদের বাহিনী এখনো সেভেরোদনেৎস্ক রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনী পরিপূর্ণভাবে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এ কথা বলা সম্ভব নয়।’


এ ক্যটাগরির আরো খবর..