× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ডেস্ক

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
সেন্টমার্টিন পর্যটকবাহী

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ নামের একটি জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্টমার্টিন যেতে পর্যটক নিতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠতে থাকে। অল্পক্ষণ না যেতেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান, রয়েছে। এখন পর্যন্ত কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম গণমাধ্যমকে বলেন, সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে ওঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসেন। এর মাঝে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি। শুকরিয়া যে, যাত্রী বোঝাইয়ের পর মাঝ সাগরে ঘটনাটি ঘটেনি।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, আগুনের সূত্রপাত জানতে কাজ চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..