× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

সেনা কল্যাণ সংস্থার সিমেন্ট ফ্যাক্টরীতে নিয়োগ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
সিমেন্ট ফ্যাক্টরীতে নিয়োগ

মোংলা সিমেন্ট ফ্যাক্টরির জন্য জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে সেনা কল্যাণ সংস্থা। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। যোগ্যতাসম্পন্ন যে কেউ আবেদন করতে পারেন।

পদের নাম: ম্যানেজার (উৎপাদন/যান্ত্রিক)।

পদসংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ার (যান্ত্রিক) ডিগ্রি থাকতে হবে।

সিমেন্ট কারখানায় উৎপাদন যান্ত্রিক বিভাগে কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে যোগ্যতা সাপেক্ষে ১০ বছরের কম অভিজ্ঞদেরও বিবেচনায় নেওয়া হবে।

সিমেন্ট উৎপাদন কারখানায় ম্যানেজার (উৎপাদন ও যান্ত্রিক) পদে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিমেন্ট উৎপাদনের সঙ্গে জড়িত সব প্রসেস ইকুইপমেন্টের জ্ঞান থাকতে হবে।

সিমেন্ট উৎপাদন প্রসেস বিষয়ে বিশেষ ট্রেনিং, পেশাগত সেফটি এবং বিভিন্ন কমপ্লায়েন্স বিষয়ে জ্ঞান থাকতে হবে। সিমেন্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ- সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা সেনা কল্যাণ সংস্থার পলিসি অনুসারে প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে: সেনা কল্যাণ সংস্থা, মানবসম্পদ বিভাগ, এস কে এস টাওয়ার, লেভেল-১০, ৭ ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬ এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ২৪ মার্চ, ২০২২


এ ক্যটাগরির আরো খবর..