× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

সেনাবাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষ

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ৬৮জন নিহত হয়েছেন ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সৌদি সীমান্ত সংলগ্ন এলাকায়।

বিবিসির অনলাইন প্রতিবেদনে সেনা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ২৮ জন সেনা সদস্য। অবশিষ্ট্য ৪০ জন বিদ্রোহী।

এছাড়াও কমপক্ষে ৫০ জন বিদ্রোহী এবং ৪০ জন সেনা সদস্য আহত হয়েছে।

উল্লেখ্য, মাত্র দুদিন আগে সংঘর্ষের স্থান হারাদ শহরের নিয়ন্ত্রণ নেয় দেশটির সরকারি বাহিনী।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনতে মঙ্গলবার থেকে  সুইজারল্যান্ডে শুরু হয়েছে শান্তি আলোচনা। জাতিসংঘের সমর্থনে দেশটির সপ্তাহ খানেকের যুদ্ধবিরতিও চলছে। এরই মধ্যে নতুন এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

ইয়েমেন থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস বলেন, সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিন হয়ে উঠছে।


এ ক্যটাগরির আরো খবর..