× Banner
সর্বশেষ
বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ২৩ মুক্তিযোদ্ধার নিকটাত্মীয়দের সম্মাননা

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মহান মুক্তিযুদ্ধে ঐতিহাসিক অবদান রাখার জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ২৩ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের সম্মাননা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

আজ সোমবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস ২০১৫ উপলক্ষে বীরশ্রেষ্ঠ ৩ জন, বীর উত্তম ৩ জন, বীর বিক্রম ৬ জন ও বীর প্রতীক ১১ জন মুক্তিযোদ্ধার স্বজনদের এই সম্মাননা দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..