× Banner
সর্বশেষ
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০

সেনানিবাসে কনিষ্ঠ কর্মকর্তার মেয়েকে ধর্ষণ, কর্নেল গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ সেনানিবাসের ভেতরে কনিষ্ঠ এক কর্মকর্তার মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনাবাহিনীর এক কর্নেলকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। আর এই ঘটনাটি ভারতের সিমলার সেনানিবাসে ঘটে।

আজ সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে আদালতে তোলা হতে পারে জানিয়েছ পুলিশ ।

এর আগে গত সোমবার ২১ বছর বয়সী এক তরুণী সেনাবাহিনীর ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গত সোমবার সেনাবাহিনীর ওই কর্নেল সিমলার সেনানিবাসে তাঁর কনিষ্ঠ এক লেফটেন্যান্টের মেয়েকে ধর্ষণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিমলার পুলিশ সুপার সৌম্য শ্যামসিভান ওই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তবে তিনি ওই কর্মকর্তার পরিচয় জানাতে রাজি হননি।

পুলিশ জানায়, ওই নারীর জবানবন্দি রেকর্ড করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..