× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

নিউজ ডেক্স

সেনবাগে ভোটকেন্দ্রে সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
সেনবাগে ভোটকেন্দ্রে সংলগ্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সেনবাগে ভোটকেন্দ্রের পাশে ঝোঁপ থেকে চার বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(২৫) নভেম্বর দেড়টার দিকে সেনবাগের বিজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাবঘরের লাগোয়া ঝোপ থেকে এগুলো উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বীজবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সংলগ্ন একটি পুরাতন ক্লাব ঘরের উত্তর পাশে লাগোয়া ঝোঁপ থেকে ৪ টি চটের বস্তায় লুকানো  ৫১টি কাঠের লাঠি, ১৮টি লোহার রড, ১টি টেঁটা-বল্লম, ৬টি ছোরা, ৪টি রাম-দা, ২টি চায়না চাপাতি, ২টি ক্রিকেট ষ্ট্যাম্প, ৩টি স্টীলের পাইপ, ২টি প্লাস্টিকের পাইপ ও ১টি হকি স্টিক উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশৃঙ্খলা ও ত্রাস সৃষ্টি করার জন্য অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা অস্ত্র-সস্ত্র সমূহ লুকিয়ে রাখে।


এ ক্যটাগরির আরো খবর..