× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সূচকের বড় পতনে লেনদেন শেষ

admin
হালনাগাদ: সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

অর্থনীতি ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনে কিছুটা উন্নতি হয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৪০৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭৮ কোটি ৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৮ কোটি ৮ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২৫৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬০ পয়েন্ট কমে ৬ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২২৪ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭২৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।


এ ক্যটাগরির আরো খবর..