× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

সূচকের নিম্নমুখী ধারা শেয়ারবাজারে

admin
হালনাগাদ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদিন শুরুতে উত্থান থাকলেও ২০ মিনিট পর নামতে থাকে প্রধান সূচক। বেলা সোয়া ১টা পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে ৩০৭ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এসময় পর্যন্ত লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৬টির দর বেড়েছে। আর দর কমেছে ১৩৯টির। দর অপরিবর্তিত আছে ৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭২ পয়েন্টে।

এর আগে গেলো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করে।  ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করে।  তবে ডিএস৩০ সূচক ৯ দশমিক ১০ পয়েন্ট বাড়ে; অবস্থান করে ২ হাজার ২৭০ পয়েন্টে।

ওইদিন ডিএসইতে লেনদেন হয় ৬২০ কোটি ৭০ লাখ টাকা, যা তার আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৫৩ লাখ টাকা কম।

এদিকে আজ দুপুর সোয়া ১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।  সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৯৮ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড।  এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।


এ ক্যটাগরির আরো খবর..