বিশেষ প্রতিবেদক : সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সরকারকে এ দেশের জনগণ দাঁতভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরেপ্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা সভা শেষে মির্জা ফখরুল এ কথাবলেন। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে ৩০টি আসনও পাবে না আওয়ামী লীগ।
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন তারা দেয়, তাহলে কোনোদিনই তারা ৩০টার বেশি আসন পাবে না।…এবার নির্বাচন দিতে হবে। দেশের জনগণ অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচনেরজন্য। সেখানেই তারা তাদের সেই কথাগুলোর দাঁতভাঙা জবাব দিয়ে দেবে।’




