× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির সাহসী পদক্ষেপ চান বি চৌধুরী

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

নির্বাচন কমিশন এখন আর সরকারের নয়, রাষ্ট্রপতির অধীনে। সুতরাং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন সাহসী পদক্ষেপ গ্রহণ করবে। বললেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনদল (বিজেডি) এর উপদেষ্টা এ আর চৌধুরীর স্মরণসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে  ভোট গ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

বি. চৌধুরী বলেন, সংবিধানের বাইরে গেলে কমিশন এবং রাষ্ট্রপতি ইতিহাসে দায়ী হয়ে থাকবেন। ৫ বছর পর পর জাতীয় নির্বাচন হয় এত তাড়াহুড়া করার দরকার নেই। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন করুন। আশা করি আমাদের এই আহ্বানের কথা স্মরণ থাকবে। বি. চৌধুরী বলেন, সংসদ ভেঙে দিন অথবা সংসদ সদস্যদের নিষ্ক্রিয় করুন। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দিতে হবে, উচুনিচু মাঠে খেলা হয় না। নির্বাচনের সময় গণ্ডগোল হলে পুলিশ দাঁড়িয়ে থাকে, এবারের নির্বাচনে এমন করলে তাৎক্ষণিক তাদের বিচার করতে হবে।

নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করতে হবে। অতীতে দেখা গেছে পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয় অথবা গ্রেপ্তার করা হয়। এটা যেন এ নির্বাচনে না হয়। বিজেডি চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন বিজেডির নির্বাহী চেয়ারম্যান আতিকুল ইসলাম, বিজেডি মহাসচিব সেলিম আহম্মেদ, ভাইস চেয়ার চেয়রম্যান ক্যাপ্টেন (অব.) রফিক আহাম্মেদ, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..