সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার নতুন রাজা

সুলতান ইব্রাহিম মালয়েশিয়ার নতুন রাজা

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির ১৭তম রাজা বা রাষ্ট্রপ্রধান হলেন তিনি।

দেশটির রয়্যাল কাউন্সিল দেশটির পরবর্তী রাজা হিসেবে তার নাম ঘোষণা করে। তিনি মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। সূত্র, আল জাজিরা।

এক বিবৃতিতে রয়্যাল সিলের রক্ষক জানিয়েছে, ‘শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রাসাদে অনুষ্ঠিত রয়্যাল কাউন্সিলের ২৬৩তম ‍বিশেষ সভায় জোহর দারুল তাজিমের সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারকে মালয়েশিয়ার পরবর্তী সুলতান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৩১ জনুয়ারি থেকে ক্ষমতায় আসবেন।’

তেরটি রাজ্য ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে ৯টি রাজ পরিবার রয়েছে। চক্রাকারে প্রতি পাঁচ বছর পর পর প্রত্যেক রাজ পরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হয়। দেশটির রয়্যাল কাউন্সিল এই কাজ পরিচালনা করেন। দেশটির বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন।

সাংবিধানিকভাবে মালয়েশিয়ার রাজার মেয়াদ ৫ বছর এবং তার ক্ষমতা বেশ সীমিত । অর্থাৎ প্রধানমন্ত্রীকে নিয়োগ, পার্লামেন্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তা ভেঙে দেওয়া এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদকে শাসন সংক্রান্ত পরামর্শ দেওয়া, সর্বোচ্চ আদালতে দোষী অপরাধীকে ক্ষমা করা— প্রভৃতির মধ্যেই তার ক্ষমতা সীমাবদ্ধ।

তবে ২০২০ সালের পর দেশটির পার্লামেন্ট ও রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দিলে তৎকালীন রাজাকে রাজনীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তৎপর দেখা গেছে। বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ তার মেয়াদে ৩ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।