সুবিচার নিশ্চিত করা হবে -আইনমন্ত্রী

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ মেয়াদে তাঁর অগ্রাধিকার হবে জনগণের জন্যে সুবিচার নিশ্চিত করা। এক্ষেত্রে যেসব সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে।

আজ সচিবালয়ে নিজ দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

দ্বিতীয় মেয়াদেও তাঁকে আইনমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সুবিচার কেমন হওয়া উচিত তা কিন্তু বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধানেই আছে। সেই বিষয়গুলো নিশ্চিত করেই সুবিচারের ব্যবস্থা করা হবে, বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনের নেপথ্যে যারা, তাদের সনাক্তে আমরা কমিশন গঠনের চেষ্টা করবো।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।