× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্ট খুলছে আজ

admin
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ দেড় মাসের ছুটি অবকাশ শেষে আজ রোববার খুলছে সুপ্রিম কোর্ট। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আপিল মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে মুখর হবে আদালত প্রাঙ্গণ

আদালত খোলার প্রথম দিন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সম্পাদকসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সৌজন্য সাক্ষাতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের লনে সৌজন্য সাক্ষাৎ হবে

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এনটিভি অনলাইনকে বলেন, সাপ্তাহিক ছুটি, ঈদুল আজহা, দুর্গাপূজা, কোর্টের অবকাশসহ প্রায় ৫১ দিন আদালত বন্ধ ছিল। রোববার উচ্চ আদালত খুলছে। আবারও বিচারাঙ্গন প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে

অতিরিক্ত রেজিস্ট্রার আরো জানান, সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য হাইকোর্টের কয়েকটি বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার আদালত খোলা রাখা হয়

সুপ্রিম কোর্ট খোলার পর মানবতাবিরোধী অপরাধের আপিল মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার শুনানি শুরু হবে। এর মধ্যে জামায়াতে ইসলামীর তিন নেতার রিভিউ, আপিলের শুনানির জন্য অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে

আদালত খোলার পর এসব মামলার কার্যক্রম শুরু হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম


এ ক্যটাগরির আরো খবর..