মেসির আগে নেইমার, রোনালদো অনেক পিছিয়ে

স্পোর্টস ডেস্কঃ বর্তমান সময়ে বিশ্বসেরা তিন ফুটবলার লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার এক সাথেই মাতিয়ে যাচ্ছেন ফুটবল বিশ্ব। বয়স, অভিজ্ঞতা আর অর্জনের হিসেবে প্রজন্মের সেরার বিতর্কে মেসি-রোনালদোর থেকে কিছুটা পিছিয়ে নেইমার। তবে বাজার মূল্যে ব্রাজিলিয়ান সুপারস্টার পেছনে ফেলে দিয়েছেন মেসি-রোনালদোকে।

পেলে এবং ম্যারাডোনার মতো মেসি আর রোনালদোর মধ্যে কে সেরা-এই বিতর্ক চলতেই থাকবে। এতটা দিন ব্যালন ডি’অরের মতো বিশ্বসেরা ফুটবলের খেতাবে কিছুটা পিছিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি এই জায়গাতেও মেসিকে ধরে ফেলেছেন তিনি। সবমিলিয়ে লড়াইটা জমেছে ভীষণ।
‘সিআইইএস’-এর ফুটবল বিষয়ক পর্যবেক্ষণে গণনায় আনা হয়- খেলোয়াড়দের বয়স, পজিশন, চুক্তির মেয়াদ এবং পারফরম্যান্স। এই পর্যবেক্ষণে উঠে এসেছে, মেসি বা রোনালদো নন, ইউরোপের সেরা পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে বাজার মূল্য সবচেয়ে বেশি নেইমারের। তার মূল্য ২১৩ মিলিয়ন ইউরো।
দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। বার্সা তারকার বাজার মূল্য ২০২ মিলিয়ন ইউরো। এরপরের স্থানটি টটেনহাম হটস্পারের তারকা হ্যারি কেনের (১৯৫ মিলিয়ন)।

অথচ গত বছরের সবচেয়ে সফল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এই জায়গায় যোজন যোজন পিছিয়ে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এই তালিকায় অবস্থান করছেন ৪৯তম স্থানে। তার বাজার মূল্য ৮০.৪ মিলিয়ন ইউরো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।