ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিলো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিলো বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, মোস্তাক পরবর্তী সময়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করলেন। তিনি রাতের পর রাত কারফিউ দিয়ে দেশ শাসন করলো। আর নাম হলো কী তিনি বহুদলীয় গণতন্ত্র দিচ্ছেন। তার বহুদলীয় গণতন্ত্রের মানে হচ্ছে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় নিয়ে আসা।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নের্তৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছিল, যখন দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছে, যখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছিল তখন দেশীয় এবং বিদেশী শক্তি যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলো তারা ১৫ আগষ্ট সৃষ্টি করলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।