× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

এনডিএম রিপোর্ট

সুপ্রিম কোর্টের মত আস্থার জায়গায় নগ্ন হস্তক্ষেপ করছে আওয়ামী মাফিয়া গোষ্ঠী -ববি হাজ্জাজ

Dutta
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/NDM-Press-Release-Bobby-Hajjaj.jpg

ভোট ডাকাতিতে অভ্যস্ত বারবার সুপ্রিম কোর্টের মত আস্থার জায়গায় নগ্ন হস্তক্ষেপ করছে আওয়ামী মাফিয়া গোষ্ঠী। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

রবিবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, “যুবলীগ চেয়ারম্যানের স্ত্রীকে কারচুপি করে জেতাতে তাঁরা বারের নির্বাচনে যেভাবে কালো থাবা বসিয়েছে, ইতিহাসের পাতায় সেটা এক কলঙ্কজনক অধ্যায় হিসাবে লেখা থাকবে।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে হস্তক্ষেপ এবং বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

ববি হাজ্জাজ বলেন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে জনপ্রিয় প্রতিবাদী আইনজীবী বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজলকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি দাবি করছি।

এনডিএম চেয়ারম্যান বলেন, সরকার যেভাবে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে সেখান থেকে দেশ এবং জাতিকে মুক্তি দিতে ঐক্যবদ্ধ গণআন্দোলনের কোন বিকল্প নাই। আমরা সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সন্ত্রাসী কায়দায় হস্তক্ষেপের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং অভিযুক্ত যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, প্রতিহিংসার রাজনীতি থেকে বের না হয়ে আসলে আওয়ামী লীগকে নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়ে এর মূল্য পরিশোধ করতে হবে।”


এ ক্যটাগরির আরো খবর..