× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে-প্রধান বিচারপতি

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে

সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশে দেয়া অভিভাষণে তিনি এ কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচারবিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে৷ অথচ মানুষের আস্থার জায়গা বিচারবিভাগ।

নতুন বাংলাদেশে সততা, ন্যায় ও অধিকার বোধের বিচারবিভাগ হবে বলেও প্রতিজ্ঞা করেন তিনি। বলেন, একটি ন্যায় ভিত্তিক বিচারব্যবস্থার কাজ হলো জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া।

শাসকের আইন নয়, আইনের শাসনই বিচারবিভাগের মূল লক্ষ্য বলে জানান প্রধান বিচারপতি।বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদ সচিবালয় করার কথা জানিয়ে প্রধান সৈয়দ রেফাত আহমেদ বলেন, এটি হবে বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। শিগগির এই প্রস্তাব আইন উপদেষ্টার কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, বিচারকদের পরিবহন, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আইন উপদেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় রাখবেন।

প্রধান বিচারপতি বলেন, ৪২ লাখ মামলার জট রয়েছে। এর কারণ লোকবল সংকট, এজলাস সংকট। মামলার তুলনায় বিচারকের সংখ্যাও অপ্রতুল। একজন বিচারক একাধিক কোর্ট নয়, একটি কোর্টেই দায়িত্ব পালন করতে হবে। এর জন্য আইনে সংস্কার প্রয়োজন।

সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন নিয়ে ১১১ বার পেছানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..