× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

সুপারহিট বাহুবলী-২ এর পাঁচ ‘ভুল’

admin
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্কঃ ভারতের প্রেক্ষাগৃহগুলোতে চলছে ‘বাহুবলী ২’ ঝড়। আসছে একের পর এক রেকর্ড ভাঙার খবর। ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। এই দেশজোড়া সাফল্যের মধ্যেই ছবিটির বেশ কয়েকটি ভুল ধরলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক ভিগনেশ শিব। শুধু তাই নয়, ভুলগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। জানেন সেই ভুলগুলি কি?

১. ভিগনেশের দাবি, মাত্র ১২০ টাকার বিনিময়ে এত ভাল একটা ছবি দেখানো উচিত নয়। নির্মাতাদের উচিত ছিল, প্রযোজকের অ্যাকাউন্ট নম্বর বা ঠিকানা দিয়ে দেওয়া। যাতে দর্শকরা টাকা পাঠিয়ে দিতে পারেন।

২. ছবির দৈর্ঘ্য খুব কম বলে অভিযোগ করেছেন ভিগনেশ। মাত্র ৩ ঘণ্টায় এমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা শেষ হয়ে যাবে, এটা মোটেই ঠিক নয়।

৩. এত ডিটেলিং আর পারফেকশন রয়েছে ছবিতে যে অন্য সব পরিচালকরা মাথা নত করতে বাধ্য হচ্ছেন।

এমনকী নিজেদের প্রোডাক্ট নিয়ে নতুন করে ভাবনাচিন্তাও করতে হবে তাদের।
৪. পরিচালক এস এস রাজামৌলি ঘোষণা করেছিলেন ‘বাহুবলী’র আর কোন সিক্যুয়াল হবে না। এটা নিয়েও প্রবল আপত্তি ভিগনেশের। তার দাবি, আগামী ১০ পর্বেও বোধহয় এর কনক্লুশান সম্ভব নয়।

৫. কঠিন সময় আসছে, মনে করেন ভিগনেশ। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন রেকর্ড তৈরি হচ্ছে, সেই বেঞ্চমার্ক কবে ভাঙা সম্ভব হবে তা নিয়েও সংশয়ে ভিগনেশ।

আসলে ঘুরিয়ে ফিরিয়ে এই ছবির প্রশংসাই করেছেন ভিগনেশ। তাই তার টুইট দেখে হেসে প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং এস এস রাজামৌলি।


এ ক্যটাগরির আরো খবর..