× Banner
সর্বশেষ
আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

সুন্দরবন তছনছ করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ মে, ২০২১

ঘূর্ণিঝড় তাউকটের প্রভাব বাংলায় সরাসরি না পড়লেও, এবার সুন্দরবন তছনছ করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’ (yash)। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় ২৩ থেকে ২৫ শে মে-র মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশ।

আরও জানা গিয়েছে, ওমান নামাঙ্কিত এই ঘূর্ণিঝড় আমফানের থেকেও বেশি শক্তিশালী হতে পারে।
গতবছর করোনার প্রথম পর্বে লকডাউনের মধ্যে পশ্চিম বাংলার বিস্তীর্ণ এলাকায় তাণ্ডবলীলা চালিয়েছিল ঘূর্ণিঝড় আমফান। ঘরবাড়ি, দোকানপাট ভেঙে পড়েছিলে, উপড়ে গিয়েছিল বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। বেশকিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ আসতেই প্রায় ১৫-২০ দিন সময় লেগে গিয়েছিল। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় বাংলায় তাণ্ডব চালিয়ে ধীরে ধীরে বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছিল।

হাওয়া অফিস জানাচ্ছে, এবার পশ্চিম বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে প্রবল শক্তি সঞ্চয় করে আগামী ২৩ থেকে ২৫ শে মে-র মধ্যে আছড়ে পড়তে চলেছে সুন্দরবন এলাকায়। তারপর তা অভিমুখ বদল করে বাংলাদেশের দিকে বাঁক নেবে বলেও জানা গিয়েছে। ঝড়ের পূর্বাভাসের আগে যার কারণে এখন চড়ছে তাপমাত্রার পারদ।

আজকের আবহাওয়া
আজ বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘ বৃদ্ধি পাবে এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..