× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

সুন্দরবনে ২৫ জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০১৬

বাগেরহাট প্রতিনিধিঃ জেলার মংলায় সুন্দরবনের পশুর নদ থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। এসব জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

আজ শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের নাম জানা যায়নি। তাঁদের বাড়ি মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে বলে জানা গেছে।

জেলে-মহাজন সূত্রে জানা যায়, আজ ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় তাঁদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহিনে নিয়ে যায় দস্যুরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, জেলে অপহরণের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..