× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

এস এম সাইফুল ইসলাম কবির.বাগেরহাট

সুন্দরবনে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় উপকূলে ফিরতে শুরু করেছে ফিশিং বোটবহর 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া

সুন্দরবনে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে উপকূলে ফিরতে শুরু করেছে ফিশিংবোটবহর। কতিপয় ফিশিংবোট সুন্দরবনের দুবলার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। সাগরে ক্রমাগতভাবে ঝড়ের কারণে খালি ফিশিংবোট ফিরে আসায় জেলে মহাজনরা হতাশ হয়ে পড়েছেন।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও শরণখোলার মৎস্য ব্যবসায়ী এম সাইফুল ইসলাম খোকন বলেন, জেলে মৎস্যজীবিরা সাগরে মাছ ধরতে গিয়ে বার বার দুর্যোগের কবলে পড়ে মাছ ধরা বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হচ্ছে ফলে জেলে ও বোট মালিকদের লোকসানে পড়ে পথে বসার উপক্রম হয়েছে।

পূর্ব সুন্দরবনের দুবলার ভেদাখালী ও মেহেরআলী খালে আশ্রয় নেওয়া বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোট এর মাঝি ইলিয়াস হোসেন ও মিজানুর রহমান শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সাগরের আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে পড়েছে। প্রবল ঢেউ ও ঝড়ো বাতাসে সাগরে জাল ফেলতে না পেরে বেশ কিছু ফিশিংবোট ভেদাখালী, মেহেরআলী খালসহ আশে পাশের খালে নিরাপদ আশ্রয় নিয়ে আছে।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে বৈরী আবহাওয়ার কারণে ফিশিংবোটবহর নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলের দিকে ফিরতে শুরু করেছে।

শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, গত একমাসের মধ্যে চারবার জেলেরা সাগরে গিয়ে খারাপ আবহাওয়ার কারণে মাছ ধরতে না পেরে ফিরে আসতে বাধ্য হয়েছে। এ বছর জেলেরা অপূরণীয় ক্ষতিগ্রস্থ হয়েছে।

জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির নামপ্রকাশে অনিচ্ছুক একজন ফরেষ্টার মোবাইল ফোনে বলেন, শুক্রবার ভোরে দুবলা অঞ্চলের উপর দিয়ে আকষ্মিকভাবে প্রবল বেগে ঝড় বয়ে যায়। অনেক ফিশিংবোট দুবলার বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে তিনি জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, দুর্যোগের কারণে ফিশিংবোটবহরকে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে থাকায় সহযোগিতা করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..