সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্ত প্রয়াণ দিবস আজ

সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্ত প্রয়াণ দিবস আজ

মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সুনীল কুমার গুপ্ত প্রয়াণ দিবস আজ। বরিশালের আগৈলঝাড়ার কৃতি সন্তান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, একাধিক সরকারের মন্ত্রী ছিলেন তিনি। ৯৫ বছর বয়সে ২০০৯ সালের ৩০ এপ্রিল ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি।

সুনীল কুমার গুপ্ত বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামে ১৯১৪ সালে ৭ জুলাই জন্মগ্রহণ করেন।

সুনীল কুমার গুপ্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদিয়ে ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে বাকেরগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরশাদের মন্ত্রিসভায় তিনি পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। কিন্তু গেজেটে নাম না থাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সম্ভব হয়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।