× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জ-৫ আসনে ১৩ প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহ

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

হেলাল আহমদ, ছাতকঃ সুনামগঞ্জের ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে ১৩ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

গত কয়েক দিনে স্ব স্ব দলে কেন্দ্রিয় কার্যালয় থেকে তারা দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। গতকাল দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন, সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

এছাড়া ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন, বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, আওয়ামী লীগ নেতা টিএম জাহাঙ্গির, এডভোকেট এমডি মতিউর রহমান নানু ও মাওলানা আক্তার হোসেন। জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন, সাবেক এমপি এড. আব্দুল মজিদ, জেলা জাপার সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, জাপার কেন্দ্রিয় সদস্য, কমিউনিটি নেতা আলহাজ্ব জাহাঙ্গির আলম, যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন থেকে মাওলানা হোসাইন আল হারুন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..