× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

কূটনৈতিক প্রতিবেদক

সুনামগঞ্জে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে আকাশ দাস আটক, হিন্দুদের বাড়িঘর, দোকানপাট ও মন্দিরে হামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর হামলা

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মংলারগাঁও গ্রামে এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পুলিশ মংলারগাও গ্রামের প্রফুল্ল দাসের ছেলে আকাশ দাসকে (২০) আটক করেছে; যার বিরুদ্ধে আরেকজনের ফেইসবুক পোস্টে গিয়ে ধর্মকে অবমাননা করে কমেন্ট করার অভিযোগ তুলেছে এলাকার কিছু লোকজন।

সুরমা নদীর এপারের গ্রাম মংলারগাঁও এবং ওপারের গ্রাম ঢোলপুষি। ঢোলপুষি গ্রামের দু’জন বাসিন্দা রাতে বলেন, মংলারগাঁও গ্রামের হিন্দুদের বাড়ি-দোকানপাটে হামলা, লুটপাটের খবর তাদের স্বজনদের কাছ থেকে জেনেছেন। অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর আশপাশের কয়েকটি গ্রামের কিছু উত্তেজিত জনতা মিছিল নিয়ে আকাশের শাস্তি দাবি করেন। এসময় বিক্ষুব্ধদের একটি অংশ কয়েকটি বাড়িঘর, দোকানপাটে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।

দোয়ারাবাজার উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক খোকন রায় বলেন, “লোকনাথ মন্দিরে ভাঙচুর করা হয়েছে। মন্দিরের মালামাল লুট করা হয়েছে। মন্দিরের অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারে থাকা হিন্দু সম্প্রদায়ের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা, ভাঙচুর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গুরু দে’র বাড়ি, পরিবারিক মন্দিরসহ আশপাশের আরও ১০টি বাড়িঘরে লুটপাট করা হয়েছে। এ ছাড়া উপজেলার মংলাগাঁও এবং ননিগাঁও পূর্ব হাঁটিতেও লুটপাট হওয়ার খবর পেয়েছি।”

সিলেটে অবস্থানরত মংলারগাঁও গ্রামের এক যুবক বলেন, “আমার বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। বাড়িতে থাকা পরিবারের সদস্যদের সিলেটে চলে আসতে বলেছি। আমাদের গ্রামের ১৩০ ঘর রয়েছে; এর মধ্যে বেশিরভাগ ঘরবাড়িতেই হামলা-ভাঙচুর করা হয়েছে।

রাস্তার পাশে থাকা দোকানপাটও ভাঙচুর করা হয়েছে। আতঙ্কে গ্রামের বেশিরভাগ মানুষজন বাড়িঘরে নেই। অন্য স্থানে চলে গেছেন। যারা আছেন, তারা ভয়ে কথাও বলতেছেন না, এই হচ্ছে আমাদের অবস্থা।


এ ক্যটাগরির আরো খবর..