× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

সুনামগঞ্জের শ্রমিক সৌদি আরবের তায়েফে নিহত

admin
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

সুনামগঞ্জ প্রতিনিধিঃ  সুনামগঞ্জের ছাতকের আব্দুল মছব্বির(৪৪)নামে এক শ্রমিকের সৌদি আরবে লিফট দূর্ঘটনায় নিহত হয়েছে। তিনি উপজেলায় করছখালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা যায়,জীবিকার তাগিদে গত ৬মাস পূর্বে সৌদি আরবে তায়েফে যান। সেখানে হোটেল দিবানের লিফটে করে কাজে যোগদানের জন্য গত কাল মঙ্গলবার সে দেশের সময় রাত ১২টায় ৫তলায় উঠার পর হঠ্যাৎ করেই লিফটের তার ছিড়েঁ নিচে পড়ে যায়। এতে গুরুত্ব আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৪টায় তিনি মারা যান। নিহত শ্রমিক আব্দুল মছব্বিরের মামাত ভাই আপতাব উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সৌদি আরবে মছব্বির ভাইয়ের শালাসহ আতœীয় স্বজন আছে তাদের সাথে কথা হয়েছে। লাশ এখন সেখানের একটি হিমাঘারে রাখা হয়েছে।

পরিবারের অবস্থা খারাপ থাকায় বিদেশে গিয়েছিল টাকা উপর্জন করে পরিবারের সচ্ছলতা ফিরেয়ে আনার জন্য। কিন্তু তিনি মারা যাওয়ায় এখন দুই ছেলে,দুই মেয়ে নিয়ে ভাবী খুব অসহায় হয়ে পড়েছে। তার লাশ আনতে গিলে শুনতেছি অনেক টাকা লাগবে এত টাকা কোথায় পাব আমরা। দেশে লাশ আনা হবে না সেখানেই দাফন হবে তা এখনো ঠিক হয় নি। বর্তমান সরকার যেন সে দেশের সরকারের সাথে কথা বলে এই গরিব পরিবারের কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান,লোক মুখে শুনেছি করছখালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মছব্বির(৪৪)নামে এক শ্রমিক সৌদি আরবে লিফট দূর্ঘটনায় নিহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..