× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎

সীমান্ত কোর্চে অংশ নিতে বিএসএফ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন বাংলাদেশে

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ নিতে ভারতীয় বিএসএফের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।
শনিবার (০৬ জুলাই) বেলা ১২ টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করেন।
এর আগে বিএসএ‌ফ প্রতিনিধি দল বেনাপোল  চেকপোস্ট নোমান্সল্যান্ডে  পৌঁছালে  বিজিবি সদস্যরা তাদেরকে ফুল দিয়ে অর্ভথ্যনা  জানায়। পরে বিভিন্ন সংস্থ্যার  নিরাপত্তার মধ্য দিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
রোববার ০৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চট্রগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে সীমান্ত সুরক্ষা কোর্চ অনুষ্ঠিত হবে।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের টুআইসি অরুন কুমার ভার্মার নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে নয় ডেপুটি কমান্ডার রয়েছেন।
বিজিবি জানায়,  সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ গ্রহনের মধ্য দিয়ে যেমনি বিএসফ কর্মকর্তা বিজিবির কর্মকর্তাদের কাছ থেকে ভাল কিছু কৌশল শিখতে পারবে, ঠিক তেমনি পরামর্শ বিনিময়ে বিজিবি কর্মকর্তাও  অভিজ্ঞতা অর্জন করবেন। এতে যেমন  মাদক দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধ হতে বড় ভুমিকা রাখবে। তেমনি  বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক সোহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিএসএফ কর্মকর্তাদের আগমনের  বিষয়টি  নিশ্চিত করে জানান, কোর্চ শেষে আগামী ১৮ জুলাই ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..