× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

সীমান্তে ১১ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের কসমেটিক্স আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
সীমান্তে কসমেটিক্স আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ১১ লক্ষ ৫১ হাজার ৩০০ শত টাকা মূল্যের ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, মরিচের গুড়া, চিপস্ এবং কসমেটিক্স আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ( ১৬ এপ্রিল)  সকাল থেকে ৪৯ বিজিবি টহলদল বেনাপোল, ধান্যখোলা বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট, মরিচের গুড়া, চিপস্ এবং কসমেটিক্স আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১১,৫১,৩০০/-(এগার লক্ষ একান্ন হাজার তিনশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..