× Banner
সর্বশেষ
ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার বেনাপোল সীমান্তের কয়েকটি চেকপোস্ট ঘুরে দি নিউজের সাংবাদিক বিজিবির এ বাড়তি নিরাপত্তা লক্ষ করেন।
জানা যায়, ব্যবসা, ভ্রমণ ও চিকিৎসার কাজে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ পথে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ যাতায়াত করে থাকে। এছাড়া সীমান্তের অবৈধ পথেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে থাকে।
করোনা সংক্রমণ বিস্তার রোধে গত ১৩ মার্চ থেকে বৈধ পথে বাংলাদেশিদের ভারত প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। ১৫ মার্চ থেকে দুই দেশের মধ্যে বিমান, বাস ও রেল চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ২৩ মার্চ থেকে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দেরও প্রবেশ বন্ধ করে দেয় সেদেশের সরকার। এতে দুই পাশে অবস্থানরত কিছু মানুষ সীমান্ত পথে ফেরার চেষ্টা চালাতে পারে। যাদের দ্বারা এ ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। বিষয়টি মাথায় রেখে বিজিবি আগাম সতর্কতা হিসাবে সীমান্তে টহল জোরদার করে। যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে।
সীমান্ত গিয়ে দেখা যায় যে, ৪৯ বর্ডার গার্ড বিজিবির অধীনে ৭০ কি. মি. সীমান্ত এলাকায় এ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাতে সীমান্ত এলাকায় লোকজনদের অকারণে চলাচলের ওপর বিধি নিষেধ দেওয়া হয়েছে। সীমান্তে বিজিবির চৌকিগুলোতে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সীমান্ত টপকে বাংলাদেশে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা নিরাপত্তা জোরদার ও টহলের বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী, শিশু পাচার রোধে সীমান্তে বিজিবি সদস্যরা সব সময় সতর্ক থেকে দায়িত্ব পালন করে আসছে। তবে বর্তমান করোনাভাইরাস নিয়ে এই সংকটময় মুহূর্তে সব ধরনের অবৈধ প্রবেশ রোধে বিজিবি সদস্যদেরকে আরও সতর্ক হয়ে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংক্রমণ এড়াতে বিজিবি সদস্যদেরকেও মাস্কসহ অন্যান্য নিরাপদ সামগ্রী ব্যবহার করে চলাফেরা করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..