× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিসিক মেয়র আরিফের বাসায় আগুন, একটি কক্ষ পুড়ে ছাই

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
mayor arifer basay agun

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাসার একটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নিচতলায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই আশপাশের লোকজনসহ অন্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আসার আগেই লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে আগুন পুরোপুরি নেভায়। কিভাবে আগ্নিকা-ের ঘটনা ঘটেছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অগ্নিকা-ের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। উদ্ধার ও ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন জানান, পুরুষরা নামাজে ছিলেন। আগুন দেখে বাসার কাজের লোকজন চিৎকার করলে স্থানীয়রা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

জানা গেছে, মেয়র আরিফুল হক চৌধুরী গত কয়েকদিন ধরে সস্ত্রীক যুক্তরাজ্যে অবস্থান করছেন। বাসায় ছিলেন শুধু তাঁর মা ও শাশুড়ি। এ অবস্থায় রাত পৌনে ৮টার দিকে বাসার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লাগে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।


এ ক্যটাগরির আরো খবর..