× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিসিকের ৯২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
বাজেট ঘোষণা

সিলেট সিটি কর্পোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। এ বছর ৯২৫ কোটি ৪ লাখ ৪৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

গত ২০২২-২৩ অর্থ বছরে বাজেটের আকার ছিল সর্বাধিক ১০৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকা। আগের বাজেটের তুলনায় এবারের বাজেটের আকার ১১৫ কোটি ১৫ লাখ ৯৪ হাজার টাকা কম।

বাজেটে হোল্ডিং ট্যাক্স বাবদ সর্বাধিক আয় ৪৮ কোটি ৩৫ লাখ ৭৬ হাজার টাকা এবং রাজস্ব খাতে ১১২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা সর্বাধিক ব্যয় ধরা হয়েছে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরের কুশিয়ারা কনভেনশন হলে বাজেট অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় বেলা আড়াইটায়।
বাজেট অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে ২০২১-২২ অর্থবছরের জন্য সিসিকে সমপরিমাণ আয় ও ব্যয় ধরে মোট ৮৩৯ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল।

চলতি বছরের ৭ নভেম্বর মেয়াদ শেষ হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। তার আগে বাজেট বক্তৃতায় তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রতি সরকারের বৈষম্য ও তার প্রতি অবিচারের অভিযোগ তোলেন তিনি।

নিজের শেষ বাজেটে এসে গত দুই মেয়াদে সহযোগিতার জন্য নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিসিকের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছাও জানান। এছাড়া মেয়র না থাকলেও সিসিকের সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেন আরিফ।

প্রসঙ্গত, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন আইন), ২০০৯’র ৬ ধারা মোতাবেক আগামী ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..