× Banner
সর্বশেষ
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৩৮৬ জনের মনোনয়ন সংগ্রহ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
সিলেটে নির্বাচন

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন সংগ্রহ। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৩৮৬ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র পদে পাঁচ ও কাউন্সিলর পদে ৩৮১ জন।

মেয়র প্রার্থীদের মধ্যে দু’জন দলীয়ভাবে ও তিনজন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন কিনেছেন। আর কাউন্সিলর পদে ৩৫০ জনের মধ্যে ৪২টি সাধারণ ওয়ার্ডে ৩০০ জন এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৮১ জন মনোনয়ন ফরম কিনেছেন।

মেয়র পদে মনোনয়ন কেনা পাঁচজন হলেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), মাহমুদুল হাসান (হাত পাখা), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র) ও সামছুন নুর তালুকদার (স্বতন্ত্র)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।


এ ক্যটাগরির আরো খবর..