× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

সিলেট শহরে স্বেচ্ছা সেবক লীগের নির্বাচন আজ!!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনে আজ বৃহস্পতিবার বিকেলে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ এক যুগ পর সিলেট স্বেচ্ছাসেবকলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার খবরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনকে ঘিরে নগরীতের বিরাজ করছে সাজ সাজ রব। বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উজ্জীবিত। এবারের সম্মেলনের মধ্য দিয়ে সংগঠটনি সিলেটে নতুন নেতৃত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

আর জানা যায় প্রাথী হিসেবে দাড়িয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে হয়েছেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ  সাগর। মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগকে দীঘদিন নেতৃত্ব দিয়েছেন অরুণ দেবনাথ। ওয়ান ইলেভেনে শেখ হাসিনার মুক্তি আন্দোলনে সিলেটের রাজপথে অরুণ ছিলেন সক্রিয়। ২০০৬ সালে খালেদা – নিজামী বিরোধী আন্দোলন সংগ্রামে সিলেটের রাজপথে মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে অরুণ দেবনাথ সাগরের সক্রিয় ভূমিকা ছিলো। ২০১৩ সালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাংচুর করলে সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তৎকালীন সভাপতি অরুন দেবনাথের নেতৃত্বে প্রথমদিকেই প্রতিবাদ মিছিল বের করে এবং জামাত হেফাজতিদের বিরুদ্ধে অবস্থান নেয়। ওইদিন সিলেটে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিলে শিবির ক্যাডাররা শহর ছেড়ে পালাতে বাধ্য হয়। রাতে সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পথে শিবিরের গুন্ডারা অরুনের উপর হামলা চালায় এবং তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মারাত্মকভাবে আহত হন অরুণ। অরুণ দেবনাথ সাগর মনে করেন, তিনি জেলা সেচ্ছাসেবকলীগের দায়িত্ব পেলে পুরো সিলেটে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..