× Banner
সর্বশেষ
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই – স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার আগামী পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এসো হই দক্ষ করি কর্ম—এই স্লোগানকে সামনে রেখে আলোকিত নারী উন্নয়ন সংস্থা বেনাপোল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু বেনাপোলে ক্রীড়া সংস্থার প্রথম সভা: খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত করার আহ্বান মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতে ইসলামীর শফিকুর রহমান বিএনপিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যটি ছিল ‘স্লিপ অব টাং -এমপি হানজালা

নিউজ ডেস্ক

সিলেট গ্যাস ফিল্ডস এ দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০২২
সিলেট গ্যাস ফিল্ডস

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর কৈলাশটিলা-৭নং কূপে দৈনিক প্রায় ২ কোটি ঘনফুট গ্যাস আবিষ্কার হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশবাসীকে এমন সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ সোমবার (২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ঈদের ঠিক আগে আগে আপনাদের সবার সঙ্গে গ্যাস নিয়ে একটি সুখবর দিতে চাই।

তিনি বলেন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দুটি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

নসরুল হামিদ বলেন, সাময়িকভাবে বন্ধ কৈলাশটিলা-৭নং কূপে ওয়ার্কওভার করে লোয়ার গ্যাস স্যান্ড জোনে লগিং, পারফোরেশন ও টেস্টিং করে দৈনিক কমপক্ষে ১ কোটি ৮০ থেকে ৯০ লক্ষ ঘনফুট গ্যাস এবং দৈনিক ১৮৭ ব্যারেল কনডেনসেট আবিষ্কার নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি অবশিষ্ট কাজ শেষ করে আগামী ১০ মের মধ্যে কৈলাশটিলার ৭নং কূপ থেকে দৈনিক ১ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবো।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে একটি তথ্য দিয়ে রাখতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাচঁটি বৃহৎ গ্যাস ফিল্ড নাম মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে ক্রয় করে প্রাকৃতিক গ্যাসের ওপর দেশীয় মালিকানা প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ক্রয়কৃত পাঁচটি বৃহৎ গ্যাস ফিল্ডের মধ্যে রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ড অন্তর্ভুক্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..