× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, ভোগান্তিতে এলাকাবাসী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩
সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা

সিলেটের বিয়ানীবাজার-চন্দরপুর আঞ্চলিক সড়কের প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। এ সড়কটি বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম, তাই এ সড়ক খুবই গুরুত্ববহন করে। তবে কয়েক বছর থেকে বেহাল এ সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকৌশল বিভাগ থেকে গত বছরে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ অনুযায়ী কাজও শুরু হয়। কিন্তু সেই কাজ ফেলে রীতিমতো লাপাত্তা হয়ে গেছে ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ফেলে উধাও হওয়ার বিষয়টি সম্প্রতি সামনে এনেছে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশল অফিস।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রফিক কন্ট্রাকশন সড়কের ১ কিলোমিটার সংস্কার কাজ সম্পন্ন করে আত্মসমর্পণ করেছে। সংস্কার কাজের মধ্যে ৩০০ মিটার আরসিসি ঢালাই এবং ৭০০ মিটার বিটুমিনের কাজ হয়েছে। অবশিষ্ট কাজের মধ্যে দুই পাশের বক্স, মেকাডমসহ আরো কিছু কাজ করেছে নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানটি। এসব কাজের অর্থ বাদ দিলে ৩ কোটি টাকার কাজ এখনো অসমাপ্ত রয়েছে। অসমাপ্ত কাজের উপর শতকরা হারে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হবে বলে জানিয়েছে এলজিইডি।

স্থানীয়রা জানান, বিকল্প যোগাযোগ সড়ক না থাকায় চলাচল অনুপযোগী এ সড়কটি দিয়েই বাধ্য হয়ে তাদের চলাচল করতে হচ্ছে। পাশাপাশি এই রাস্তায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমান উদ্দিন জানান, আরসিসি ঢালাই করার জন্য সড়কের গর্ত করা হয়েছিল। এরপর ইট দিয়ে বক্স করে ঠিকাদার লাপাত্তা। এখন বৃষ্টি হলে গর্তে হাঁটু পানি জমে থাকে। এতে করে এই এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে এবং যেটুকু কাজ হয়েছে সেটাও নষ্ট হচ্ছে।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করেও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রফিক কন্ট্রাকশনের কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম জানান, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১ কিলোমিটারের অংশ সংস্কারসহ আরো কিছু কাজ করেছে। সড়কের অবশিষ্ট কাজের জন্য নতুন টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। নিয়ম অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..