× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
মাদ্রাসাশিক্ষক আটক

সিলেটের জৈন্তাপুরে ৫ বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী তার নিজ শিক্ষক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই মাদ্রাসা থেকে মাসউদ আজহার নামে এক শিক্ষককে আটক করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাসউদ আজহার উপজেলার দরবস্ত এলাকার চাক্তা গ্রামের রাওজাতুল ইসলাম চাক্তা নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন। গত বৃহস্পতিবার তার মাদ্রাসায় চলতি বছরে নতুন ভর্তি হওয়া এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরের দিন শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে বিষয়টি অবগত করে। পরে শিশুর মা তার প্রবাসী স্বামীকে বিষয়টি জানান।

এদিকে ৪ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় ভিকটিম ওই শিশুটিকে নিয়ে তার মা জৈন্তাপুর থানায় আসেন। ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষক মাসুদ আজহারকে পুলিশ গ্রেপ্তার করে।

সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক সাহিদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চাক্তাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাসউদ আযহারকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ২০২৩ সালে এই রকম অভিযোগে তাকে আটক করা হয়। ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ওই শিশুকে সিওমেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..