× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে মর্টার শেল নিষ্ক্রিয় করল পুলিশ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
সিলেটে মর্টার শেল নিষ্ক্রিয়

সিলেট নগরের সাহেবের বাজার এলাকার একটি পুকুরে মাছ ধরতে গিয়ে চার দিন আগে লোহার একটি বস্তু পেয়েছিলেন বিলাল মিয়া (৫০) নামের এক ব্যক্তি। তখনও জানতে না সেই বস্তুটি আসলে কি, তাই তিনি সেটি বাড়িতে নিয়ে রাখেন।
পরে বুধবার (১০ জুলাই) বিকেলে সেটি বাজারের এক ব্যবসায়ী দেখান, তখন তিনি জানান এটি একটি মর্টার শেল। পরে খবর জানানো হয় পুলিশকে। খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৮টায় মর্টার শেলটি নিষ্ক্রিয় করে মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন।
তিনি জানান, গত ৬ জুলাই বিমানবন্দর থানাধীন ছালিরমহল গ্রামের কমলাদিঘীতে মাছ ধরতে গিয়ে পাওয়া বস্তুটি যে ভয়ংকর কিছু হবে, সেটি কুড়িয়ে আনার সময় বিলাল মিয়া বুঝতে পারেননি। সে জন্য ঘরে এনে রেখে দিয়েছিলেন। বুধবার বিকেলে বাজারে নিয়ে এসে একজন ব্যবসায়ীকে সেটি দেখান, পরে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সেটি মর্টার শেল বলে জানান।
পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করি। অভিযানে অংশ নেন বোম্ব ডিসপোজাল ইউনিটের লিডার সার্জেন্ট আবু বক্কর শাওন ও এসআই মিল্টন রায় চৌধুরীসহ ইউনিটের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..