× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টায় মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর নয়াগাঙ্গের পারে নিরাপদ স্থানে মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
এর আগে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়া গাঙ্গের পাড় এলাকায় গত শুক্রবার রাত ৯ টার দিকে একজন লোক নদী পারাপারের সময় হঠাৎ লোহার টুকরো পায়ের নিচে পরলে নদী থেকে তুলে নদীর পাড়ে নিয়ে আসেন। পানি দিয়ে ধুয়ার পর দেখা যায় এটি একটি মর্টারশেল। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি পুলিশের হেফাজতে নিয়ে আসে।
সিলেটে সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল খায়রুন নাহার এর নেতৃত্বে মর্টারশেলটি নিষ্ক্রিয় করতে কাজ করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আল আমীন সহ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসানসহ গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..