× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে ভূমিধস, আটকা ৩ জন

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ জুন, ২০২৪
সিলেটে ভূমিধস

সিলেট নগরের মেজরটিলার চামেলীবাগ এলাকায় ভূমিধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস পুলিশ, সিটি কর্পোরেশন ও স্থানীয়রা মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে। এই বাসায় ২টি পরিবারের ৬ জন বসবাস করতেন। ভূমিধসে ঘরের নিচে দুই পরিবারের ৬ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও আমরা এসে এক পরিবারের ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি। আরেক পরিবারের ৩ জন এখনো আটকা আছেন। উদ্ধার তৎপরতা চলছে। পাশাপাশি সেনাবাহিনীকে সাহায্যের জন্য খবর দেওয়া হয়েছে, তারাও এসে উদ্ধার কাজে যোগ দিবেন।
ফায়ার সার্ভিস সিলেটের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ফায়ারসার্ভিসের ২টি টিম উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারি বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়েছে। এর নিচে ৩ জন লোক আটকা পড়েছেন। ঘরটি টিলার নিচেই ছিল।
এদিকে দেশে ফিরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..