× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

Dutta
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০২৪
সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস

সিলেটে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ জুন) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশে বর্তমানে খামারের চাহিদা ও দুগ্ধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খামারিদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহিত করলে তারা আরো বেশি অনুপ্রাণিত হবে এবং দেশ দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। তাই দেশে দুধের উৎপাদন বৃদ্ধি করতে খামারিদের উৎসাহিত করা অপরিহার্য।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ক্ষেত্রে সামগ্রিক উন্নতি করতে চান উল্লেখ করে খামারিদের উদ্দেশে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আপনারা খামারের বিভিন্ন সমস্যা, গো খাবারের ভর্তুকি ইত্যাদি বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর নিকট লিখিত আকারে তুলে ধরুন। প্রধানমন্ত্রী ডেইরি খাতের উন্নয়ন সাধনে ও স্মার্ট খামারি তৈরি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
কৃষি উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ আজকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরো বলেন, আগে কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বিদেশি সহায়তার জন্য অপেক্ষা করতে হত। কিন্তু বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় কোনো দেশের উপর নির্ভরশীল হওয়া লাগেনা। আমরা নিজেরাই এখন দুর্যোগকালীন খাদ্য সংকট মোকাবিলায় সক্ষম। দেশের পতিত জমিসহ সকল উৎপাদনক্ষম জমি চাষাবাদের আওতায় এনে দেশের কৃষি ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আঞ্জুমান আরা।


এ ক্যটাগরির আরো খবর..