× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

সিলেটে বন্যার্তদের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০২২
বন্যার্তদের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সিলেটে মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। তিনি আজ সিলেটের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

প্রতিমন্ত্রী আজ সিলেট জেলা স্টেডিয়ামে ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন। এছাড়া দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে আরো ২০০০ বন্যা দুর্গত মানুষের মাঝেও প্রতিমন্ত্রী আজ ত্রাণ বিতরণ করবেন।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কাজই অপরাজনীতি করা। তারা সহজ ও সোজা পথে হাঁটে না। তারা পদ্মা সেতুর মতো দেশের এত বড় প্রকল্প নিয়েও ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাদের সকল কুচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার তারা বন্যার মতো মানবিক বিপর্যয় নিয়েও অপরাজনীতি শুরু করেছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাদের দুঃখ, কষ্ট বুঝেন। এত বড় মানবিক বিপর্যয় নিয়ে অপরাজনীতি করবেন না।’

প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কোনো ভয় নেই, সরকার আপনাদের পাশে আছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাঁর দেখানো পথেই ব্যক্তিগত তহবিল থেকে এ মানবিক সাহায্য পৌঁছে দিচ্ছি। এ সময় যে সকল ক্রীড়া পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল পরিবারকেও সহায়তা করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ত্রাণ বিতরণকালে সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..