× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মা-ছেলের

Dutta
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
প্রাইভেটকার চাপায় প্রাণ

সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ২৯-০৫৫) উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..