× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
নিরাপদ ইন্টারনেট ব্যবহার

সিলেটে নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি বলেছেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা ও সুরক্ষার জন্য এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে জনসচেতনতার বিকল্প নাই।

শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে অভিভাবকদের ‘প্যারেন্টাল কন্ট্রোল’ চর্চার পরামর্শ দিয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক বলেন, একান্ত ব্যক্তিগত তথ্যাবলি অপরিচিতদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। যাকে চিনি না তার বন্ধু হওয়ার প্রস্তাব গ্রহণ করা যাবে না। কাউকে অপমানজনক বা ক্ষতিকর কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। তবেই দেশে সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে উঠবে।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এএসপি সম্রাট তালুকদার, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ, সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম।

সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ভার্চুয়ালি কোন কিছুই প্রমাণ ছাড়া করা যায় না। সেকারণে মিথ্যা সংবাদ, গুজব, সমাজ ও রাষ্ট্রবিরোধী প্রচার-প্রচারণা সংক্রান্ত পোস্ট শেয়ার করার আগে এর সঠিকতা যাচাই করব। নিজে নিরাপদ থাকব, বন্ধুবান্ধব, পরিবার ও সমাজকে নিরাপদ রাখব।

সেমিনারে জেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..